ভোলা জেলা দক্ষিণ প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন প্রেসক্লাবের অফিস সহায়ক আব্দুল মান্নানকে আর্থিক অনুদান দিয়েছে চরফ্যাশন সাংবাদিক ইউনিয়ন।
সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় চরফ্যাশন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কামাল গোলদার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক আগামী সময়ের প্রতিনিধি আবু সিদ্দিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি জুলকার নাঈম, দৈনিক আজকের ভোলার প্রতিনিধি হাসনাইন শামীম এবং দুলাহার আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইব্রাহিম প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকতার পেছনে নিরলসভাবে কাজ করা সহায়ক কর্মীদের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের বিপদে-আপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের এ উদ্যোগ পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধের অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
SobuzBanlgadesh
.jpg)