এস এম মিলন স্টাফ রিপোর্টার
কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে মাছবাহী পিক-আপের ধাক্কায় (সড়ক দূর্ঘটনায়) আনোয়ার হোসেন (৫০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছে।
মঙ্গলবার(৩নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে আলামুন্সির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন কালিয়া উপজেলার বোমবাগ গ্রামের মৃত আকাম মোল্যার ছেলে।
স্থানীয় দোকানদার হাসান মোল্যা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ভ্যান চালক আনোয়ার হোসেন কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়ক দিয়ে ভ্যান চালিয়ে লোহাগড়ার দিকে যাচ্ছিল। এসময় আলামুন্সির মোড় পৌচ্ছালে পিছন থেকে দ্রুতগতির একটি মাছের পিক-আপ যার নং ঢাকা মেট্র -নং ২১-৪৭৪১। ভ্যানটি কে ধাক্কা দিলে চালক আনোয়ার হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
গুরুতর আহত ভ্যান চালক আনোয়ার হোসেন কে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় ওই পিক-আপের ড্রাইভার ও হেলপার গাড়ী ফেলে দ্রুত পালিয়ে যায়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
SobuzBanlgadesh
.jpg)