ঢাকা |

উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়ার্দার গ্রেফতার

উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়ার্দার গ্রেফতার ছবির ক্যাপশন :
header 3_728
নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নেতা মোহাম্মদ সোহাগ জোয়ার্দারকে (৪১) গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে উত্তরা পশ্চিম থানার একটি অভিযানিক দল উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সোহাগ জোয়ার্দার ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহাগ জোয়ার্দারের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় তিনটি এবং উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে প্রতারণা, মারধর, নারী ও শিশু নির্যাতন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অভিযোগ রয়েছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ খালিদ মনসুর জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সে

নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সে