ঢাকা |

জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪ হাজার।

জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪ হাজার। ছবির ক্যাপশন :
header 3_728

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ৪৪ হাজার ২৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে—

🔹 মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি: ৩০,১৮৭ জন  
🔹 অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী: ৯,০৭৩ জন । 
🔹 চাঁদাবাজ ও সন্ত্রাসী: ৩,৪৪৫ জন । 
🔹 অবৈধ অস্ত্রধারী: ৭০৬ জন । 
🔹 ছিনতাইকারী, দস্যু ও ডাকাত: ৭৯৭ জন । 
🔹 কিশোর গ্যাং সদস্য: ৪০ জন।

একই সময়ে সারা দেশে ৫৫৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৬৭২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪,৫৭৬টি গুলি ও ৪৫৭টি কার্তুজ। অস্ত্র উদ্ধারের ঘটনায় ৪৫৫টি মামলা হয়েছে এবং ৬৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রথম ১৮০ দিনে ৪০ হাজার ১৬টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে মাদক কারবারিদের বিরুদ্ধে ১২ হাজার ৫৭৭টি মামলা করা হয়েছে এবং ১২ হাজার ১৮ জনকে আসামি করা হয়েছে। একই সময়ে ১৬ হাজার ৬৪৭ জন মাদকাসক্তকে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্ত

জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্ত