ঢাকা | বঙ্গাব্দ

দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আগামীকাল

দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আগামীকাল ছবির ক্যাপশন :
header 3_728

ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ):

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আলোকে বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম গ্রহণ করেছে। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে। একই সঙ্গে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে, যার ফলে খরা, বন্যা ও জলাবদ্ধতা হ্রাসে সহায়ক হবে।

প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। আরো ৫৩টি জেলায় একই সাথে/নিকটবর্তী সময়ে মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যগণ সংশ্লিষ্ট জেলায় উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড

মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড