ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের কল্যাণের জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন

প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের কল্যাণের জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন ছবির ক্যাপশন :
header 3_728

লামা, বান্দরবান, ২৫ ফাল্গুন ( ১০ মার্চ )

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের হতদরিদ্র মানুষের সেবা কল্যাণের জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন। এখানে

দুর্নীতির কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ বা

সরকারি কোনো কার্যক্রমে কেউ যাতে দুর্নীতির আশ্রয় না নেয়, সেদিকে কড়া নজরদারি রাখা

হচ্ছে। সরকার দুর্নীতির বিরুদ্ধেজিরো টলারেন্সনীতি নিয়ে কাজ করে যাবে। তিনি বলেন, প্রকৃত

সুবিধাভোগীরা যাতে তাদের অধিকার পান, তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

মন্ত্রী আজ বান্দরবানের লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন উপজেলা

সমাজসেবা কার্যালয় আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব

কথা বলেন।

মন্ত্রী বলেন, নারীদের উন্নয়নের জন্য আমাদের মাতা, মাদার অব ডেমক্রেসি দেশনেত্রী

বেগম খালেদা জিয়া ব্যাপক কাজ করে গেছেন। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সেটা যে

ধর্মেরই হউক বা বর্ণেরই হউক সবখানেই সম্প্রীতি থাকবে। আমরা সমতার ভিত্তিতে মানুষের

কল্যাণে এগিয়ে যাব।ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’- প্রতিপাদ্যকে সামনে রেখে

বান্দরবানের লামা উপজেলায় প্রান্তিক হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে

সরকারের বিশেষফ্যামিলি কার্ডবিতরণ করা হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং বিশেষ করে

নারীদের ভাগ্যোন্নয়নে সরকার অতি অল্প সময়ের মধ্যে দেশব্যাপী ১৪টি উপজেলায় ৩৭ হাজার

নারীর মাঝে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছে। তিনি কার্ডের মাধ্যমে দুস্থ

পরিবারগুলো আগের চেয়ে অনেক বেশি উন্নত নিরাপদ জীবনযাপন করতে সক্ষম হবে বলে আশা

প্রকাশ করেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে আরো যোগ করে বলেন, তালিকা তৈরির ক্ষেত্রে সমাজের সবচেয়ে

ঝুঁকিপূর্ণ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভূমিহীন পরিবার,

প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ, বেদে সম্প্রদায় এবং প্রান্তিক কৃষকদের অন্তর্ভুক্ত করার

মাধ্যমে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে চায়। বিশেষ করে নারীদের হাতে কার্ড

তুলে দেওয়ার মাধ্যমে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হচ্ছে।

দীপেন দেওয়ান জানান, প্রকল্পের আওতায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের

নম্বর ওয়ার্ডের হাজার ৯৭টি পরিবারের নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

কার্ডভুক্ত প্রতিটি পরিবার নগদ দুই হাজার পাঁচশত টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। মন্ত্রী

ধরনের মহৎ কাজের জন্য প্রধানমন্ত্রীকে পার্বত্যবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ

কৃতজ্ঞতা জানান।

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি

হিসেবে উপস্থিত ছিলেন ৩০০নং বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী, বান্দরবান জেলা

পুলিশ সুপার মোঃ আবদুর রহমান, বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিলটন

মুহুরী এবং লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ