ঢাকা |

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে ছবির ক্যাপশন :
header 3_728

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

ঢাকা, ২৫ ফাল্গুন (১০ মার্চ):

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে

নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে  মার্চ ২০২৬ তারিখে

জারীকৃত অফিস আদেশ অনুযায়ী ১০ মার্চ (মঙ্গলবার) হতে ১৬ মার্চ (সোমবার) পর্যন্ত

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। কর্মকর্তা

কর্মচারীগণ শিফ্টে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল সেন্টার, লিফট-,

প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকা ঠিকানায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

চলমান যুদ্ধ পরিস্থিতির জন্য কোনো বাংলাদেশি অভিবাসী কর্মী মন্ত্র্রণালয়ের

হটলাইন নাম্বার +৮৮০৯৬১০১০২০৩০- সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবে।

জারীকৃত অফিস আদেশে আরো বলা হয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের

মহাপরিচালক ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক

ব্যবস্থাপনায় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান- শাখার উপসচিব মোঃ

হেদায়েতুল ইসলাম মন্ডল নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব

পালন করবেন

এছাড়াও অফিস আদেশে কার্যপরিধি হিসেবে উল্লেখ করা হয়েছে যে, আজ থেকে

নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি

বিবেচনায় প্রয়োজনে বিদেশস্থ শ্রমকল্যাণ উইং এর সাথে যোগাযোগ রক্ষা করবেন।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
দেশে ২৪ ঘণ্টায় ১,১৫১ সন্দেহজনক হাম রোগী, নতুন মৃত্যু নেই

দেশে ২৪ ঘণ্টায় ১,১৫১ সন্দেহজনক হাম রোগী, নতুন মৃত্যু নেই