ঢাকা |

মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই -- শিক্ষামন্ত্রী

মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই  -- শিক্ষামন্ত্রী ছবির ক্যাপশন :
header 3_728
মাদকাসক্তির মতো সমস্যা প্রতিরোধ করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সেজন্য সরকার শিক্ষার্থীদের পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করেছে বলে মন্তব্য করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

চাঁদপুরের কচুয়া উপজেলাতে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘ড. আ ন ম এহছানুল হক মিলন ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা আমরা সম্পন্ন করেছি। এখন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুরু করা হবে। খেলাধুলার চর্চা এ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে পারে। পাশাপাশি, ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ারও সুযোগ থাকে। 

মন্ত্রী বলেন, এ বছরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, ‘আমার কারিগরি শিক্ষা’, ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’র মতো বিষয়ভিত্তিক বই শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। আগামীতে সাঁতার প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাঁতার শেখার প্রতি উৎসাহিত করা হবে বলে জানান তিনি। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি। এছাড়াও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, কচুয়া উপজেলার সার্কেল পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, কচুয়া উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
শতভাগ পাসে তানযীমুল উম্মাহ  মাদরাসা, আলিমের ফলাফলে ধারাবাহিক

শতভাগ পাসে তানযীমুল উম্মাহ মাদরাসা, আলিমের ফলাফলে ধারাবাহিক