ঢাকা | বঙ্গাব্দ

যশোরে উলামা-শায়েখ ও শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল: উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অমিত

যশোরে উলামা-শায়েখ ও শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল: উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অমিত ছবির ক্যাপশন :
header 3_728
যশোর জেলা প্রতিনিধি।। মোঃ তারিক হাসান (রকি) 

যশোর শহরের ঐতিহ্যবাহী হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে উলামা-মাশায়েখ ও মাদরাসা শিক্ষার্থীদের সম্মানে (২০ ফেব্রুয়ারি) শুক্রবার এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত অতিথিরা ইসলামের ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদ যশোরের সভাপতি আনোয়ারুল করীম যশোরী।

মাহফিলে আমন্ত্রিত উলামা-মাশায়েখদের মধ্যে আলোচনায় অংশ নেন আব্দুল মান্নান ও রুহুল আমিন। পুরো অনুষ্ঠানটির মঞ্চ পরিচালনায় ছিলেন আমানুল্লাহ কাসেমী। ইফতার মাহফিলে যশোরের বিভিন্ন মাদরাসার শিক্ষকবৃন্দ, দাওয়াত ও তাবলীগের মুরুব্বীগণ, বিদেশি অতিথি এবং মাদরাসার হাফেজ শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক অতিথি অংশগ্রহণ করেন।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান, আব্দুল কাদের, বেলায়েত হোসেন, নাজিরুদ্দিন, শামসুর রহমান, হামিদুল ইসলাম ও উবায়দুল্লাহ শাকির।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্যরা এই মিলনমেলায় শরিক হন। ইফতারের আগে সমবেত মুসল্লিদের নিয়ে এক সংহতিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন