ঢাকা |

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ১৮

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ১৮ ছবির ক্যাপশন :
header 3_728

মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর বিভিন্ন ইউনিট বিশেষ অভিযান পরিচালনা করেছে।

গতকাল রবিবার (২৯ মার্চ) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। 

আরএমপি সূত্রে জানা যায়, গতকাল আরএমপি মহানগরীর ডিসির মোড়, মেডিক্যাল মোড়, মডার্ন মোড় ও শাপলা চত্বর এলাকাসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 

এ অভিযানে ২১টি মাটরসাইকেল সংক্রান্ত মামলায় ১৮টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এছাড়া একটি রেকার আটক করা হয়েছে। অন্যান্য যানবাহন সংক্রান্ত ৫টি মামলা করা হয়েছে এবং ৯টি যানবাহন আটক করা হয়েছে। 

আরএমপি কমিশনার  মজিদ আলী (বিপিএম) জানান, মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং জননিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একইসাথে সব নাগরিককে ট্রাফিক আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ১৮

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ১৮