ঢাকা |

নড়াইলের কালিয়া ঘুড়ি উড়াতে গিয়ে স্কুল ছাত্র হুসাইনের মৃত্যু

নড়াইলের কালিয়া  ঘুড়ি উড়াতে গিয়ে স্কুল ছাত্র হুসাইনের মৃত্যু ছবির ক্যাপশন :
header 3_728
এস এম মিলন স্টাফ রিপোর্টারঃ

সুতাকাটা ঘুড়ি খুঁজতে গিয়ে প্রাণ গেলো স্কুলছাত্র হুসাইনের। ঘটনাটি ঘটেছে, নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রাম দক্ষিণপাড়ার বিলে। হুসাইন ওই গ্রামের সাবু শেখের ছেলে এবং স্থানীয় শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র। এদিকে, ছেলের মৃত্যুর খবরে প্রবাস থেকে ছুটে এসেছেন তার বাবা।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শনিবার (২৭ জুন) বিকেলে হুসাইনসহ সমবয়সী চারজন মিলে বাড়ির পাশে ফুটবল খেলছিল। এর মধ্যে হুসাইন স্থানীয় দোকান থেকে চকলেট ও কেক নিয়ে বিলের দিকে ঘুড়ি ওড়াতে যায়। হঠাৎ করে সুতা কেটে গেলে ঘুড়ির পেছনে ছুটতে থাকে হুসাইন। এদিকে, ফুটবল খেলা শেষে হুসাইনের সমবয়সী তিনজন বিলের দিকে শাপলা তুলতে যায়। এ সময় তারা দেখতে পায়, বিলের নরম মাটিতে হুসাইন মাথা উপুড় হয়ে পড়ে আছে। এ দৃশ্য দেখে ভয় ও আতঙ্কে তারা চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকার চেষ্টা করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হুসাইনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

কালিয়া থানার এসআই দিবাকর সরকার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হুসাইনের গলায় ঘুড়ির সুতা পেচানো ছিল। এছাড়া শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন দেখা যায়নি। হুসাইনের মৃত্যুর খবর শুনে তার মালয়েশিয়া প্রবাসী বাবা বাড়িতে এসেছেন। আজ রোববার বিকেলে হুসাইনের দাফন হওয়ার কথা রয়েছে।

এদিকে গ্রামবাসীদের অনেকের মন্তব্য, বিকেলবেলা ফাঁকা বিলের মধ্যে ঘুড়ি খুঁজতে যাওয়ার পর হুসাইনকে জি¦নে মেরে ফেলেছে। মাথা মাটির দিকে দিয়ে হুসাইনকে জি¦নে মেরেছে। এ ধরণের গুঞ্জন ছড়িয়ে পড়েছে এলাকায়। এ মৃত্যুর ঘটনায় হুসাইনের পরিবার, সহপাঠীসহ গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, হুসাইনের মৃত্যুর ঘটনায় পরিবার থেকে কোনো ধরণের অভিযোগ করা হয়নি।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

৬ লাখ মানুষের চিকিৎসা সেবায় ডাক্তার আছেন ১৬ জন

৬ লাখ মানুষের চিকিৎসা সেবায় ডাক্তার আছেন ১৬ জন