স্টাফ রিপোর্টার
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর শিক্ষক সমিতির ২০২৬-২০২৭ কার্যকালের নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, যুগ্ম সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ পারভেজ, ক্রীড়া সম্পাদক পদে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক সানজিদ-ই-ইলাহী, প্রচার সম্পাদক পদে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক মো. সাকিব সালিম এবং সদস্য পদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফোরকান সরকার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ পদে ইন্ডাসট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তৌহিদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিদুল হাসান, দপ্তর সম্পাদক পদে ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টের সহকারী অধ্যাপক আকরামুল হক এবং মহিলা সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে ফাওজিয়া রহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন জানায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি আগামী ২০২৬-২০২৭ কার্যকালে শিক্ষক সমিতির দায়িত্ব পালন করবে।
SobuzBanlgadesh
.jpg)