স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর উপজেলার এলাকায় শুক্রবার ৩ জুন সকালে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। নিহতরা হলেন ঢাকার কেরানীগঞ্জ থানাধীন দক্ষিণ মান্দাইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮) ও শরীয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২)। এসময় অপর একটি মোটরসাইকেলে থাকা আরও দুই বন্ধু সাজ্জাদ ও আরিফ প্রানে বেঁচে যায়।
পুলিশ সুত্রে জানাযায়, সকালে ঢাকা থেকে চার বন্ধু দুটি মোটরসাইকেলে ময়মনসিংহের ত্রিশালে এক বন্ধুর বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মোটরসাইকেল দুটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা ঢাকা গামী একটি ট্রাক কাওসার ও সোলেমানের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হয়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার ইনচার্জ কামরুজ্জামান জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে। ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
SobuzBanlgadesh
.jpg)