স্টাফ রিপোর্টার
গাজীপুর জেলা প্রশাসনের দখলকৃত জমির তথ্য সংগ্রহ করতে গেলে দৈনিক নয়াদিগন্তের জয়দেবপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল আজিজ এর ওপর হামলার প্রতিবাদে শনিবার ৪ জুলাই সকালে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাস স্ট্যান্ড এলাকায় গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব ও গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বনভূমি জবরদখলের অভিযোগে অভিযুক্ত ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আরাফাত রহমান রাসেলকে দলীয় পদ থেকে বহিষ্কারসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন করেন এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে একাত্মতা প্রকাশ করেন।
গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন,প্রচার সম্পাদক মিলন শেখ, সহ-সভাপতি মাহবুব হোসেন,সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য লাভলু মিয়া,আমিনুল ইসলাম, হুমায়ুন কবির,আবু জাফর, রতন হোসেন, মোসলেউদ্দিন খান বাবুল, শ্রীপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম।
অপরদিকে গাজীপুর জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধনে অংশ নেন, গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মুজাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, আজিজ মিয়া রুবেল, ইব্রাহিম সরকার, আজহারুল ইসলাম সজল, সাইফুল ইসলাম শুভ, সাইফুল ইসলাম, আলমগীর ইসলাম, এস এম জহিরুল ইসলাম, দৈনিক জনতার সাংবাদিক ওবাইদুল ইসলাম ও গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক। এছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে অংশ নেন।
বক্তারা সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত যুবদল নেতা আরাফাত রহমান রাসেলের দলীয় পদ থেকে বহিষ্কার সহ দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সঙ্গে বনভূমি জবরদখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্বাধীন সাংবাদিকতা ও আইনের শাসন নিশ্চিত করতে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
SobuzBanlgadesh
.jpg)