স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় কালার এন্ড কোম্পানির শ্রমিকদের জন্য রাখা পানি পান করে কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার ৭ জুলাই সকালে এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকরা জানান, শ্রমিকরা সকালে কাজে যোগদান করার পর ৫ তালার কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরে একে একে প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে যায়। পরে তাদেরকে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
খোজ নিয়ে জানা যায়, সকালে কারখানার পানি পান করে অসুস্থ হওয়া সকলেই কারও পেটে ব্যাথা, কারও বমি বমি ভাব দেখা দেয়। যার ফলে তারা অসুস্থ হয়ে পড়ে। কারখানা কতৃপক্ষ সাথে সাথে কারখানা ছুটি ঘোষণা করে। তবে অসুস্থ শ্রমিকরা সংকামুক্ত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, ঘটনার পর কারখানায় পুলিশ পাঠানো হয়েছে। কারখানা কতৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। পরিস্থিতি বর্তমানে সাভাবিক রয়েছে।
SobuzBanlgadesh
.jpg)