ঢাকা |

গাজীপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন :
header 3_728


এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ

গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষ্যে আজ ১৬ জুলাই বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসের সূচনালগ্নে গাজীপুরের জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান আত্মত্যাগী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার, গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
পরে জেলা প্রশাসকের কার্যালয়, ভাওয়াল সম্মেলন কক্ষ, গাজীপুরে "জুলাই শহিদ দিবস ২০২৬" উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল করিম ভূঁইয়া। আলোচনা সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, গাজীপুর জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জুলাই/২৪ শহিদদের পরিবারের লোকজন, জুলাই/২৪ আন্দোলনকারী সদস্যবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জুলাই-২০২৪  আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 
তাঁরা বলেন, শহিদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ, দেশপ্রেম ও ত্যাগের চেতনা ধারণ করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও শহিদদের আত্মত্যাগের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ওপরও বক্তারা গুরুত্বারোপ করেন। এছাড়া সঠিক তদন্তের মাধ্যমে শহিদদের ঘাতকদের আইনের আওতায় নিয়ে আসা, শহিদদের কবরস্থানের যথাযোগ্য মর্যাদা দেয়া, শহিদ পরিবারের পুনর্বাসন করা, জুলাই/২০২৪ আহত যোদ্ধাদের সুচিকিৎসা ও পুনর্বাসন এর জন্য সকল ধরনের সহযোগিতা ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
জুলাই শহীদ দিবসে ভোলায় স্মৃতিস্তম্ভে পুলিশ ও প্রশাসনের শ্রদ্

জুলাই শহীদ দিবসে ভোলায় স্মৃতিস্তম্ভে পুলিশ ও প্রশাসনের শ্রদ্