এস এম মিলন স্টাফ রিপোর্টার
নড়াইলের পৌরসভার বেনাডোপ গ্রামে মাছের ঘেরের পানিতে ডুবে সুমাইয়া খানম(৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে নড়াইল পৌরসভার বেনাডোপ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুমাইয়া খানম বেনাডোপ গ্রামের রওশন মোল্যার মেয়ে। সে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার বিকালে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি মাছের ঘেরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন । খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে মাছের ঘেরের পানি থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
SobuzBanlgadesh
.jpg)