বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আলফা কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম দিপুর বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগের জেরে মঙ্গলবার (৪ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের দাবি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এবং সেখানে পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে এখনো প্রধান শিক্ষক শফিউল আলম দিপুর কোন বক্তব্য পাওয়া যায়নি।
SobuzBanlgadesh
.jpg)