ঢাকা |

নড়াইলের লোহাগড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়িতে তরুণীর অনশন

নড়াইলের লোহাগড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়িতে তরুণীর অনশন ছবির ক্যাপশন :
header 3_728
এস এম মিলন স্টাফ রিপোর্টার,
  
নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই পশ্চিমপাড়া গ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে এক তরুণী স্বামীর বাড়ির গেটে অনশনে বসেছেন। অনশনের খবর পেয়ে অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে পালিয়েছে।

রোববার (২আগস্ট) সকাল ১১টায় উপজেলার চাচই গ্রামের পশ্চিমপাড়ায় সৈয়দ ফেরদৌস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। অনশনরত তরুণী উপজেলার আড়পাড়া গ্রামের নাজমুল শিকদারের মেয়ে নাজমিন নাহার প্রেমা (১৮)। অভিযুক্ত সৈয়দ ফেরদৌস আলী (২১) চাচই পশ্চিমপাড়া গ্রামের সৈয়দ আসাদুজ্জামানের ছেলে।
তরুণীর অভিযোগ,দুইবছর আগে ফেরদৌস আলীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে চলতি বছরের ৯ এপ্রিল উভয়ের সম্মতিতে নড়াইলে নোটারির পাবলিক মাধ্যমে বিবাহের অঙ্গীকারনামা সম্পাদন করেন। এরপর বিভিন্ন সময়ে ফেরদৌস তাকে অন্যত্র বোনের বাড়িতে স্বামী-স্ত্রী হিসাবে রাত যাপন করে। দুই মাস পর থেকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন ফেরদৌস।

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই তরুণী রোববার সকাল থেকে বিষের বোতল হাতে নিয়ে ফেরদৌসের বাড়িতে অনশন শুরু করে। সে দাবি করেন,স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেলে বিষপান করে আত্মহত্যা করবে।

 অভিযুক্ত ফেরদৌস আলীর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে যায়। এ কারনে  বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)অজিত কুমার রায় বিকালে বলেন,অনশনের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
সারাদেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সকলের এগিয়ে আসার আহ্বান বেসা

সারাদেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সকলের এগিয়ে আসার আহ্বান বেসা