রাজধানীর উত্তরখানে চিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে পাওয়া জুতার ছাপের সঙ্গে স্বামী সোহেল রানার জুতার মিল পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
সোহেল রানাকে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। আদালত তাকে কারাগারে পাঠিয়ে সোমবার রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেন।
এর আগে বৃহস্পতিবার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার বাসা থেকে সারাহ রোকসানা পিনুর লাশ উদ্ধার করা হয়। প্রথমে পুলিশ জানায়, জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাকে হত্যা করেছে।
তবে তদন্তে ঘটনাস্থলে একটি জুতার ছাপের সঙ্গে বাসা থেকে উদ্ধার করা সোহেল রানার জুতার মিল পাওয়ায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গত শুক্রবার নিহতের বোন সারাহ সুলতানা পলি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন।
SobuzBanlgadesh
.jpg)