ঢাকা |

ভোলা জেলার সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল (ডিবি) পুলিশের অভিযানে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক

ভোলা জেলার সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল (ডিবি) পুলিশের অভিযানে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
আশিকুর ফারহান (ভোলা) বোরহানউদ্দিন প্রতিনিধি 

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলার তত্ত্বাবধানে সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভার ০৩নং ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১০ (একশত দশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল (ডিবি) পুলিশের একটি চৌকস টিম।

ইং ০২-০৮-২০২৬ তারিখ রাত ১০.৩৫ ঘটিকায় সময় সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, ডিবি ভোলার এসআই (নিঃ) মোঃ আসিফ ইকবাল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভার ০৩নং ওয়ার্ডস্থ কালীবাড়ি রোড় (তিন রাস্তার মোড়) মা বাবার দোয়া নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ আমজাদ (৪৩), পিতা-মৃত আনিছ, মাতা-মমতাজ বেগম, সাং-হিলভিউ আবাসিক, ০১নং রোড, বার্মা কলোনী, মুন্সি মিয়ার বাড়ি, থানা-পাঁচলাইশ, সিএমপি, চট্টগ্রামকে ১১০ (একশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

ভোলা জেলার সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল (ডিবি) পুলিশের অভি

ভোলা জেলার সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল (ডিবি) পুলিশের অভি