ঢাকা |

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি হবে- ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি হবে- ক্রীড়া প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন :
header 3_728
 গাজীপুর 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ ও প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি হবে। ইতোমধ্যে আপনারা দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী 
মাঠে গিয়ে খেলোয়ারদের সঙ্গে, দর্শকদের সঙ্গে উৎসাহের সঙ্গে কার্যক্রম শুরু করেছেন। আমরা এই অর্থবছরে ১০ টি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করব।

শুক্রবার বিকেলে গাজীপুরের পুর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (BTCB) কর্তৃক আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগ (BCL)-এর ফাইনাল খেলা শেষে এসব বলেন মন্ত্রী। 


প্রতিমন্ত্রী আরো বলে, খেলাধুলার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা দূর করে একটি মানবিক রাস্ট্র এবং রাজনৈতিক গুনগত মান পরিবর্তনের অন্যতম মাধ্যম হবে খেলাধুলা। বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড ব্যক্তি উদ্যোগে শুরু হয়েছে। আমরা এটাকে সরকারিভাবে স্বীকৃতি দিলে উৎসাহ পাবে৷ আমরা খেলাধুলার উন্নয়নের জন্য টেপবল মাঠও করবো। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ইশরাক হোসেন, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান

কালিয়াকৈর পৌর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদের সভাপতিত্বে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান
। এসময় বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল, ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা ও স্থানীয় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা৷

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ তৈর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ তৈর