যশোর প্রতিনিধি নুরুজ্জামান।
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলার বসতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে শার্শা থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের তোফাজ্জল মোড়লের ছেলে টিটন হোসেন (২৪) এবং শার্শা থানার বসতপুর গ্রামের কবিরুল ইসলামের ছেলে শামীম হোসেন (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক শরীফুল ইসলামের নেতৃত্বে এসআই চঞ্চল কুমার বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স বসতপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বসতপুর বাজার থেকে গোগা বাজারগামী পাকা সড়কে মনিরের ড্রাগন বাগানের সামনে থেকে টিটন ও শামীমকে আটক করা হয়।
পরে টিটন হোসেনের হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক দুজনের বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে। এ ঘটনায় শার্শা থানায় নিয়মিত মাদক মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
SobuzBanlgadesh
.jpg)