ঢাকা |

বোরহান উদ্দিনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

বোরহান উদ্দিনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ছবির ক্যাপশন :
header 3_728
গাজী তাহের লিটন, স্টাফ রিপোর্টার

রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে ( ভার্চুয়ালি) বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এমপি।

বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, মির্জাখালু নৌ ফাঁড়ির ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, জেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক   কাজী মঞ্জুরুল আলম ফিরোজ , পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও সাংবাদিকবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
বোরহান উদ্দিনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

বোরহান উদ্দিনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন