ঢাকা |

মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা

মসজিদে তালা মারার হুমকি  নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা ছবির ক্যাপশন :
header 3_728
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ৫২ নং ওয়ার্ডের গুটিয়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ কমিটিতে স্থান না পেয়ে মসজিদে তালা মারার হুমকি দিয়েছিলেন এডভোকেট  জালাল নামের এক ব্যক্তি। ওই ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে থানায় সাধারাণ ডায়েরি (জিডি) ও প্রতিবেদন প্রকাশ  করেছিলেন সাংবাদিক শরীফুল ইসলাম। জিডি ও নিউজের কারনে এডভোকেট জালালসহ তার লোকজন একাধিকবার হত্যার হুমকি দিয়েছিল শরীফ ও তার বাবাকে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে শরীফ ও তার বাবার ওপর হামলা চালায় জালাল এবং তার লোকজন।
 
হামলার শিকার শরীফুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর থেকই নিজেকে বিএনপি নেতা দাবি করে এডভোকেট জালাল এলাকায় দখল বাণিজ্য ও চাঁদাবাজি করে আসছে। সাধারণ মানুষকে আওয়ামী লীগ নাম দিয়ে হয়রানী করছে। সম্প্রতি মসজিদ কমিটিতে কমিটিতে সভাপতি পদ না দিলে মসজিদে তালা মারার হুমকি দেয় সে। ওই ঘটনায় আমি জিডি করি এবং বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা করি। জিডি ও নিউজ করায় ১০ লাখ টাকা খরচ হলেও আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল এডভোকেট জালাল। 

শরীফুল আরও বলেন, কিছুদিন চুপ থাকলেও বুধবার আমার এবং আমার বাবার ওপর হামলা চালায় জালাল এবং তার ভাই ইব্রাহিম ও খোকন। বাম চোখে আঘাতের কারনে ঝাপসা দেখছি। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারনে রক্তক্ষরণ হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। 
 
এদিকে হামলার ঘটনায় শরীফুল ইসলাম টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেছেন। শরীফ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। ক্যাম্পাসে থাকতেই বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন। পড়া–শোনা শেষে ঢাকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন বাংলাদেশ প্রতিদিনে। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে চাকরি ছেড়ে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন তিনি। 

হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই বেপরোয়া আচরণ করছে জালাল। দলে কোনো পদ না থাকলেও নিজেকে বিএনপি নেতা দাবি করে এসব অপকর্ম করছে সে। গত ২৫ বছর ধরে গুটিয়া কেন্দ্রীয় মসজিদের কমিটি নিয়ে কারও কোনো অভিযোগ না থাকলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কমিটিতে প্রবেশের চেষ্টা করছে জালাল। তবে মুসল্লিরা তাকে মানতে নারাজ। গত ৩ জুলাই মসজিদে আহ্বায়ক কমিটির সভা চলাকালে জালাল সেখানে প্রবেশ করে নিজের নাম না থাকায় মুসল্লিদের গালিগালাজ করে এবং নথিপত্র ছুড়ে ফেলে দেয়। এমনকি মমজিদে তালা দেবার হুমকিও দেয় সে। ওই ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে গত ১১ জুলাই টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করা হয়। 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গাজীপুর জেলার সাবেক সহসভাপতি ও গুটিয়ার স্থানীয় বাসিন্দা সোলায়মান স্বপন বলেন, ৫ আগস্টের পর থেকেই জালালের উচ্ছৃঙ্খল আচরণে গ্রামের মানুষ অতিষ্ঠ। জালালের বিষয়ে নানা সময় এলাকার লোকজন তার কাছে অভিযোগ করেছে। মসজিদের কমিটিতে জায়গা না পেয়ে উচ্ছৃঙ্খল আচরনের অভিযোগও করেছেন এলাকার লোকজন। আইনজীবী পরিচিয় ব্যবহার করে, দলের নাম ভাঙিয়ে এলাকার মানুষদের হয়রানি করা কাম্য নয়। তার কারনে বিএনপির বদনাম হচ্ছে বলেও মনে করেন জেলা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত এই যুগ্ম সম্পাদক।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
মসজিদে তালা মারার হুমকি  নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা

মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা