ঢাকা |

জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না : ডিসিসি প্রশাসক

জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না : ডিসিসি প্রশাসক ছবির ক্যাপশন :
header 3_728
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। 

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টনে মেট্রো রেল স্টেশনের নিচে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, ‘মতিঝিলে বিকেল ৪টার পর নাইট মার্কেট চালু হয়েছে। সেখানে নির্দিষ্ট সময়ের জন্য হকার বসবে।’

ঢাকা দক্ষিণ সিটির প্রসাশক আব্দুস সালাম বলেন, ‘সারা দেশে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৩ লাখ বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে এরই মধ্যেই ৭০ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে।’

আব্দুস সালাম বলেন, ‘দক্ষিণ সিটি পুরান ঢাকায় অবস্থিত হওয়ায় এ শহর পরিকল্পিত শহর গড়ে ওঠেনি।
ফলে যেখানে-সেখানে ভাসমান দোকান, কারখানা গড়ে উঠেছে। ভাসমান দোকান, ও ফুটপাতের দোকানগুলো পরিবেশ দূষণ করছে।’
দূষণ ঠেকাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বলেও জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের স

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের স