ঢাকা |

শিক্ষার্থীদের পাঠাভ্যাস বাড়াতে শহীদ মডেল স্কুল এন্ড কলেজে বইমেলার আয়োজন

শিক্ষার্থীদের পাঠাভ্যাস বাড়াতে শহীদ মডেল স্কুল এন্ড কলেজে বইমেলার আয়োজন ছবির ক্যাপশন :
header 3_728
এইচ এম মাহমুদ হাসান 

রাজধানীর তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শুরু হওয়া এ বইমেলা চলবে ৩ সেপ্টেম্বর'২০২৬ পর্যন্ত।

বইমেলার শুভ উদ্বোধন করেন শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ এমদাদ হোসেন। 

এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ ড. মোহাম্মদ এমদাদ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সবচেয়ে বড় মাধ্যমগুলোর একটি হলো বই। পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের সৃজনশীল, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস ও জ্ঞান-বিষয়ক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই মানুষের চিন্তাশক্তিকে বিকশিত করে, কল্পনাশক্তিকে সমৃদ্ধ করে এবং ভালো-মন্দের পার্থক্য বুঝতে সহায়তা করে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, নিজেকে একজন জ্ঞানী, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়তে হবে। প্রতিদিন কিছু সময় বই পড়ার অভ্যাস করতে হবে। মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে অযথা সময় নষ্ট না করে বইকে নিজের ভালো বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে।

ড. এমদাদ হোসেন আরও বলেন, ‘একজন শিক্ষার্থী যত বেশি বই পড়বে, তার জ্ঞানের পরিধি তত বাড়বে। বই মানুষকে আলোকিত করে এবং সমাজ ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার মানসিকতা তৈরি করে। আমাদের এই বইমেলার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করা এবং তাদের পাঠাভ্যাস গড়ে তোলা।

শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ বইমেলায় শিক্ষার্থীদের উপযোগী বিভিন্ন ধরনের বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকরাও মেলায় অংশ নিচ্ছেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ

দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ