ঢাকা |

নড়াইলে মাদকসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

নড়াইলে মাদকসহ জামাই-শাশুড়ি গ্রেফতার ছবির ক্যাপশন :
header 3_728
এস এম মিলন স্টাফ রিপোর্টারঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রাম থেকে এক কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবাসহ জামাই-শাশুড়িকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। শ্বশুর-শাশুড়ি ও জামাইয়ের মাদকসম্রাজ্য, প্রায় ৬ বছর ধরে করছেন মাদক বেচাকেনা। 

 সোমবার (৩১ আগস্ট) বিকেলে পাঁচুড়িয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে মাদক কারবারি জামাই এবং শাশুড়িকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

এরা হলেন-শাশুড়ি সীমা বেগম (৩৮) ও জামাই রাসেল শেখ (২১)। সীমা পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের স্ত্রী এবং জামাই রাসেল শেখ একই উপজেলার নোয়াপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইলের উপপরিচালক গোলক মজুমদার জানান, গোপন সংবাদ ভিত্তিতে সোমবার বিকেলে নড়াইলের পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের বাড়িতে অভিযান চালানো হয়। তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবাসহ সীমা বেগম ও তার মেয়ের জামাই রাসেল শেখকে আটক করা হয়। এদের বিরুদ্ধে পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন। এর প্রায় দুই মাস আগে সীমার স্বামী ইউসুফ শেখ মাদক মামলায় কারাগারে আছেন।

ডিএনসি’র উপপরিচালক গোলক মজুমদার আরও জানান, ইউসুফ শেখ লোহাগড়া উপজেলার অন্যতম মাদক কারবারি। স্বামী কারাগারে থাকায় শাশুড়ি ও জামাই মিলে মাদক কারবার করছেন। এক্ষেত্রে ইউসুফ শেখ, তার স্ত্রী সীমা বেগম এবং জামাই মিলে মাদক বেচাকেনা চালিয়ে আসছেন। প্রায় ছয় বছর ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত তারা। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

বিনিয়োগ ও যাত্রীবান্ধব বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬ প

বিনিয়োগ ও যাত্রীবান্ধব বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬ প