ঢাকা |

হালুয়াঘাটে আইএসডিআরএফ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

হালুয়াঘাটে আইএসডিআরএফ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ছবির ক্যাপশন :
header 3_728
এইচ এম মাহমুদ হাসান

তৃণমূল পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ময়মনসিংহের হালুয়াঘাটে অনুষ্ঠিত হলো "প্রাইমারি স্কুলে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ" কর্মসূচি। টেকসই উন্নয়ন ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান ইনিশিয়েটিভস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (আইএসডিআরএফ)-এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, হালুয়াঘাট-এর সহযোগিতায় কালিয়ানিকান্দি, ভূটিয়া পাড়া ও আসকি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ময়মনসিংহের ডিন কাউন্সিলের কনভেনার, সিন্ডিকেট সদস্য, ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন এবং আইএসডিআরএফ-এর নির্বাহী সদস্য ও সম্মানিত ডিরেক্টর প্রফেসর ড. বাহানুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের নীতি-নৈতিকতা ও মেধার বিকাশ ঘটে; তাই সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া অত্যন্ত মানবিক ও দূরদর্শী পদক্ষেপ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসডিআরএফ-এর সহ-সভাপতি, বগুড়া গাবতলীর লাইট ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুল ও মানিকদী ক্যান্টনমেন্ট আলিম মাদ্রাসার চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা ও সমাজসেবক জনাব আনিছার রহমান।
বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে প্রেরিত বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান আইএসডিআরএফ-এর সভাপতি, শিক্ষাবিদ ও উদ্যোক্তা জনাব আনোয়ার হোসেন রনি। তিনি তাঁর বার্তায় বলেন—“শিক্ষার আলোয় গড়ি দেশ, সবার আগে বাংলাদেশ”।  তিনি কোমলমতি শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহম্মেদ বলেন, “প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর এগিয়ে আসা অত্যন্ত ইতিবাচক। প্রান্তিক শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এমন মানবিক প্রয়াস ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথির বক্তব্যে হালুয়াঘাট উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ সেলিমা আক্তার খাতুন বলেন, “উপকরণ সহায়তার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় নতুন অনুপ্রেরণা পাবে। ঝরে পড়া রোধ ও শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিতে এই উদ্যোগ সহায়ক হবে।”
স্বাগত বক্তব্য রাখেন আইএসডিআরএফ-এর জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. ফেরদাউস হোসাইন।

 তিনি তৃণমূল পর্যায়ে শিক্ষাপ্রসার ও টেকসই উন্নয়নের মাধ্যমে মানবিক সমাজ গঠনে আইএসডিআরএফ-এর লক্ষ্য ও সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে আইএসডিআরএফ-এর যুগ্ম সম্পাদক এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর প্রভাষক আবু তালহা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন তুলে ধরে বলেন, “একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও আধুনিক রাষ্ট্র গঠনে তৃণমূলের প্রাথমিক শিক্ষাই প্রধান ভিত্তি। বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিটি শিশুর মেধা বিকাশের সুযোগ নিশ্চিত করাই এই শিক্ষাদর্শনের মূল লক্ষ্য।”
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি ও ভলেন্টিয়ার টিমের পক্ষ থেকে কৃষিবিদ আতিকুর রহমান বলেন, “কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে থাকে। তৃণমূলের শিশুদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।”
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আইএসডিআরএফ-এর বহুমুখী সামাজিক কার্যক্রম প্রদর্শন করা হয়; যার মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হওয়া সংগঠনটির বৃক্ষরোপণ কর্মসূচি বিশেষভাবে তুলে ধরা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক এবং সহকারী প্রক্টর আবু তালহা বিন রেদওয়ান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, বাকৃবি ছাত্র প্রতিনিধি, তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষক-শিক্ষিকা, বাকৃবি ভলেন্টিয়ার টিম  এবং সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ তিন বিদ্যালয়ের ৫০০ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ তুলে দেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি