ঢাকা |

বদলগাছীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বদলগাছীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ছবির ক্যাপশন :
header 3_728
সিজান সিদ্দিকী, ​বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের আরজি পাঁচঘুরিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মুহিন হোসেন (৬) নামক এক শিশুর মৃত্যু হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, 
মৃত শিশুটি মিঠাপুর ইউনিয়নের আরজি পাঁচঘুরিয়া গ্রামের বাসিন্দা শাহীন হোসেনের ছেলে। গতকাল (১৬ সেপ্টেম্বর) বুধবার বিকেল সাড়ে তিনটায় শিশুটি বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মা ও চাচি পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
​পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে পার্শ্ববর্তী আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন," শিশুটি পুকুরের পানিতে পড়ে মারা গেছে। 

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
বদলগাছীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বদলগাছীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু