ঢাকা |

চরফ্যাসনে মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চরফ্যাসনে মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন :
header 3_728
ভোলা জেলা দক্ষিণ প্রতিনিধি:

ভোলার চরফ্যাসনে মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মোঃ ইয়ামিন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন উপজেলার উত্তর মাদ্রাজ ওয়াহেদিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের পর ইয়ামিনসহ কয়েকজন শিক্ষার্থী চরফ্যাসন মডেল মসজিদের ছাদে ছিল। একপর্যায়ে তারা ছাদে দৌড়াদৌড়ি করছিল।

 এ সময় তাদের একজনের জুতা ছাদ থেকে নিচে পড়ে যায়। জুতা দেখতে গিয়ে ইয়ামিন আকস্মিকভাবে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাদ্রাসার সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা ইয়ামিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

চরফ্যাসন থানার ওসি মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন ঘটনাটি দুর্ঘটনাবশত। তার সহযোগি ৪ জনকে থানায় আনা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের