ঢাকা |

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮, এলাকায় উত্তেজনা

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮, এলাকায় উত্তেজনা ছবির ক্যাপশন :
header 3_728
​এস এম মিলন স্টাফ রিপোর্টার :

​নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. সোহেল এবং স্থানীয় আবেদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার সকাল ৯টার দিকে চরকান্দিপাড়ায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে ফাঁকা গুলি ও হামলার ঘটনা ঘটে।

​সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। এদের মধ্যে গুলিবিদ্ধ পাঁচজনকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮, এলাকায় উত্তেজনা

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮, এলাকায় উত্তেজনা