ঢাকা |

শম্ভুপুর শাহে আলম মডেল ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীনদের প্রাণের ছোঁয়া.

শম্ভুপুর শাহে আলম মডেল ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীনদের প্রাণের ছোঁয়া. ছবির ক্যাপশন :
header 3_728
গাজী তাহের লিটন, স্টাফ রিপোর্টার

 বৃহস্পতিবার  (২৪ সেপ্টেম্বর) তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর শাহে আলম মডেল ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতেই কলেজের  অধ্যক্ষ মুঈন উদ্দিন হাওলাদার-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বাগত জানান কলেজের শিক্ষকবৃন্দ। এসময় আনন্দমুখর পরিবেশেের অবতারণা হয় কলেজের পুরো ক্যাম্পাস জুড়ে। নবীনদের উচ্ছ্বাসে  প্রাণের ছোঁয়া লক্ষ্য করা যায় তাদের জ্ঞানপিপাসু চোখেমুখে।

কলেজের অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চশিক্ষার প্রস্তুতি, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা এবং এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এখনই প্রস্তুতি নিতে হবে। তিনি আরো বলেন, শিক্ষা শুধু জিপিএ প্রাপ্তির মাধ্যমে ভালো ফলাফলই নয়, শিক্ষা অর্জনের মূল লক্ষ্য হলো আদর্শ মানুষ হওয়া।

আরো বক্তব্য রাখেন: শম্ভুপুর শাহে আলম মডেল ডিগ্রি কলেজেের প্রভাষক শরীফ মো. আল আমিন, আবদুল হান্নান,, রিয়াজ উদ্দিন, খালেদ সাইফুল্লাহ্, মো. শাহাবুদ্দিন,মিজানুর রহমান, মো. রাকিব ও জাবেদ ইকবাল। এসময় শিক্ষদের কন্ঠে যেনো প্রতিধ্বনিত হয়: 'নব আনন্দে জাগো,আজি নব কিরণে, শুভ্র সুন্দর-প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে।'

নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন। মো. সিফাত, সাইফুল ইসলাম, ফারিয়া ও সুরভী আক্তার। তাদের বক্তব্যে ভেসে আসে নতুন জীবনের জয়গান। যেখানে শিক্ষা,সুস্থ্য সংস্কৃতি ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার অংগীকার ব্যক্ত হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে ডাঃ তহুরার সিজার অপারেশনে উদ্

বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে ডাঃ তহুরার সিজার অপারেশনে উদ্