উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে লেক ও নালা পরিষ্কার করল বিএনপি
এইচ এম মাহমুদ হাসান
রাজধানীর উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে লেক ও নালা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উত্তরা পশ্চিম থানা বিএনপি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উত্তরা ১৩ নম্বর সেক্টরের লেকের দুই পাশ ও আশপাশের নালা-ডোবা পরিষ্কার করা হয়। উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুস সালামের তত্ত্বাবধানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে লেকের দুই পাশ ও আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
আয়োজকরা জানান, অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার ঘটতে পারে। এতে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ে। এ কারণে জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, নিজ নিজ বাড়ির আঙিনা, আশপাশের নালা-নর্দমা ও জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে লেক, নালা-নর্দমা ও আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের উদ্যোগ নিতে হবে।
পরিচ্ছন্নতা অভিযানে উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
SobuzBanlgadesh
.jpg)