ঢাকা |

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪ ছবির ক্যাপশন :
header 3_728
এইচ এম মাহমুদ হাসান:

রাজধানীর তুরাগে ৬ হাজার ১০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৪৯ ক্যান বিয়ার ও আড়াই কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮১ হাজার ৩০০ টাকা।

বুধবার (১৪ অক্টোবর) রাত ২টা ১৫ মিনিটের দিকে দিয়াবাড়ী বিআরটিএ মাঠের পূর্ব পাশে ‘সাউদান অটোমোবাইলস’-এর সামনে একটি অফিসকক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসান ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পলাতক আসামি আতাউর ওরফে তাকলা আতাউরের অফিসকক্ষে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রিদয় মির্জা (২৯), মো. রতন মিয়া (৩০), মোসা. কুহিনুর বেগম (৩৫) ও মোছা. স্বপ্না বেগম (৩২)।

অভিযানে ১৪৯ ক্যান কুম্পেল আল্ট্রা স্ট্রং বিয়ার, ৬ হাজার ১০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও ২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা বিয়ারের আনুমানিক মূল্য ৭৪ হাজার ৫০০ টাকা, ট্যাপেনটাডল ট্যাবলেটের মূল্য ২ লাখ ৩১ হাজার ৮০০ টাকা এবং গাঁজার মূল্য ৭৫ হাজার টাকা। রাত ২টা ৪০ মিনিটের দিকে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা তৈরি করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পলাতক আসামি আতাউরের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তার চারজন ও পলাতক আসামি আতাউরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তুরাগ থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্