ঢাকা | বঙ্গাব্দ

যশোরে সন্ধা রাতে রিকশাচালককে হত্যা

যশোরে সন্ধা রাতে রিকশাচালককে  হত্যা ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
যশোর শহরের সুতিঘাটা এলাকায় এক রিকশাচালককে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত আটটার দিকে।  নিহত আলমগীর (৪০) চাঁচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলীর ছেলে। বর্তমানে তিনি ঝুমঝুমপুর বালিয়াডাংগা  এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়দের ধারণা, মাথায় আগাত করে  হত্যা তার রিকশাটি ছিনতাই করা হয়েছে। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার হাসিব আল হাসান জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় প্রচুর রক্তরক্ষন হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
স্থানীয়রা জানান, একই স্থানে কয়েকদিন আগেও একইভাবে আরেকজনকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে এমন ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স

তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স