ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুরে খাল খননে অংশ নিতে প্রস্তুত ৪০০ শ্রমিক

দিনাজপুরে খাল খননে অংশ নিতে প্রস্তুত ৪০০ শ্রমিক ছবির ক্যাপশন : সংগৃহীত ছবি
header 3_728
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনাজপুর থেকে ৫৩ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল খনন কর্মসূচিতে অংশ নিতে প্রস্তুত রয়েছেন ৪০০ শ্রমিক।‎
সোমবার (১৬ মার্চ) সকাল থেকে শ্রমিকরা কোদাল, ডালি ও বেড়ুয়া নিয়ে কাহারোল উপজেলায় বলরামপুর সাহাপাড়ায় জনসভাস্থলে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করার সঙ্গে সঙ্গেই শ্রমিকরা সাহাপাড়া খাল খনন কাজে অংশগ্রহণ করবেন।‎দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর ঢেপা নদী থেকে উৎপত্তি হওয়া এই খালটি বলরামপুর সাহাপাড়া হয়ে তেলমাখার ঘাট পর্যন্ত ১২.২০ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন ও পুনংখনন করা হবে। সকাল থেকে জনসভাস্থলে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ আসতে শুরু করেছেন।
‎খাল খনন কাজে আসা শ্রমিক আব্দুল করিম বলেন, ‘অনেক দিন ধরে খালটি ভরাট হয়ে ছিল।
খননকাজ শুরু হওয়ায় আমরা খুবই খুশি, এতে এলাকার পানি নিষ্কাশন সহজ হবে।’‎
‎এলাকার কৃষক আবুল হোসেন বলেন, ‘খালটি খনন হলে জমিতে সেচ ও পানি চলাচল সহজ হবে, এতে কৃষকরা অনেক উপকৃত হবে।’


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স

তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স