স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন ঘোষিত ২৪ ঘন্টার মধ্যেই ঢাকার মহাখালীস্থ সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে। গতকাল হাসপাতাল পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আজকের মধ্যে আইসিইউ পুনরায় চালুর আশ্বাস দিয়েছিলেন।
মিজলস্ বা হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী চলে আসে। বেড সংখ্যার তুলনায় রোগী বেশি হওয়ায় ফ্লোরে এমনকি বারান্দায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এরমধ্যে গতকাল খুব অসুস্থ একটি শিশু মৃত্যুবরণ করায় খবর পেয়ে মধ্যরাতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তাঁর সাথে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হাসপাতাল পরির্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন আমাদের সুযোগ সুবিধার অপর্যাপ্ততা বা অপ্রতুলতা রয়েছে তবে চেষ্টার ত্রুটি কিংবা অবহেলা নেই। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ERPP প্রকল্পের অর্থায়নে গ্লোবাল ফান্ড এর সহায়তায় স্থাপিত আইসিইউ বন্ধ রয়েছে। এপ্রেক্ষিতে একদিনের মধ্যে চিকিৎসক, এনেস্থিটিস্ট ও অন্যান্য জনবল পদায়ন বা সংযুক্ত করে বন্ধ আইসিইউ চালু করার প্রতিশ্রুতি দেয়া হয়।
আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩ জন চিকিৎসক, ১ জন জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ও ১ জন এনেস্থিটিস্টকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। আইসিইউ এর বেড, মেশিনারিজ ইত্যাদি সেট করা হয়েছে। এখন রোগীদের জরুরি সেবা দেয়ার জন্য ৫ বেডের আইসিইউ ইউনিটটি প্রস্তুত আছে।
সংক্রামক ব্যাধি হাসপাতাল ১০০ শয্যার এবং সেখানে হামসহ জলাতঙ্ক, এইডস, টিটেনাস রোগীও ভর্তি থাকে। সে কারণে পাশ্ববর্তী ডিএনসিসি হাসপাতালে হাম রোগীদের চিকিৎসার জন্য একটি ইউনিটের ব্যবস্থা করা হয়েছে।
SobuzBanlgadesh
.jpg)