ঢাকা |

নড়াইলে পাম্প ম্যানেজার কে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ,আহত ১

নড়াইলে পাম্প ম্যানেজার কে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ,আহত ১ ছবির ক্যাপশন :
header 3_728

এস এম মিলন স্টাফ রিপোর্টারঃ

 ট্রাকে তেল দিতে না পারায় ক্ষুব্ধ হয়ে নড়াইলের তুলারামপুর মেসার্স তানভীর ফিলিং স্টেশনের পেট্রোল পাম্প ম্যানেজার নাহিদ সরদার (৩৫) কে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন পাম্পের কর্মচারি জিহাদ হাসান মোল্যা (২৭)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
           শনিবার (২৮মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার তুলারামপুর মেসার্স তানভীর ফিলিং স্টেশনের কাছেই এ ঘটনা ঘটে। নিহত ম্যানেজার নাহিদ সরদার উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং আহত জিহাদ হাসান মোল্যা একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।
         পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, জানান, কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের পাশে অবস্থিত তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত মোল্যা। তবে পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেন না পাম্প ম্যানেজার নাহিদ সরদার। তেল না পেয়ে ট্রাক চালক ম্যানেজারের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ট্রাক চালক সুজাদ মোল্যা ম্যানেজার কে চাপা দিয়ে হত্যার হুমকি দেন। পরে রাত আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম পেড়লীর যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারি জিহাদ। পাম্প থেকে ১০০ গজ দূরে গেলে পেছন দিক থেকে এসে ট্রাক চালক সুজাদ মোল্যা ম্যানেজারের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাম্প ম্যানেজার নাহিদ সরদার মারা যান এবং মারাত্মক আহত হন কর্মচারি জিহাদ মোল্যা। পরে রাতেই জিহাদ কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
           তুলারামপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) সেকেন্দর আলী রবিবার(২৯মার্চ) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,ঘাতক ট্রাক ও চালক কে শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
কেশবপুরে বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কেশবপুরে বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন