ঢাকা |

কেশবপুরে বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কেশবপুরে বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন ছবির ক্যাপশন :
header 3_728
কেশবপুরে বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি কার্যক্রম শুরু হয়েছে; প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর জেলা প্রতিনিধি।।
মোঃ তারিক হাসান (রকি)

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন এবং কৃষিতে বিপ্লব ঘটানোর লক্ষ্যে সরকারের বিশেষ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (২৮ মার্চ) সকালে কেশবপুরের বেরুলি গ্রামে তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বেরুলি গ্রামের খালটি দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে থাকায় এ অঞ্চলের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। সামান্য বৃষ্টিতেই হাঁটু থেকে কোমরসমান পানি জমে দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়তো, এমনকি মৃত ব্যক্তির দাফন-কাফনেও বেগ পেতে হতো। সারাদেশের খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এখন এ অঞ্চলের মানুষের সেই কষ্ট লাঘব হতে চলেছে।
বেরুলি পাইলট স্কুলমাঠে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী ভবদহ সমস্যা সমাধানে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানান।
ভবদহের পানি দ্রুত নামানোর জন্য ২১ ভেন্ট রেগুলেটর খুলে দেওয়া হবে এবং ১৮টি পয়েন্টে পানি নিষ্কাশনের মেরামত কাজ শুরু হয়েছে।
তিনি জানান, নদীর নাব্য রক্ষায় মাল্টিপারপাস ড্রেজার কেনার প্রক্রিয়া চলছে। এছাড়া জলাবদ্ধতাকবলিত এলাকায় একটি সাব-স্টেশনসহ ৩৫ কিউসেক ক্ষমতাসম্পন্ন তিনটি পাওয়ার পাম্প স্থাপন করা হবে।
ভবদহ এলাকার মোট ৬৮ কিলোমিটার খাল পুনঃখননের অনুমতি দেওয়া হয়েছে, যার অনেকগুলোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং বাকিগুলো দরপত্র প্রক্রিয়ায় রয়েছে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী বর্ষা মৌসুমের আগেই অন্তত ৫০ শতাংশ জলাবদ্ধতা দূর করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। কৃষিতে বিপ্লব সাধন ও মানুষের স্বপ্নপূরণই আমাদের মূল লক্ষ্য।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। স্বাগত বক্তব্য দেন যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী। তিনি ভবদহ এলাকার চলমান পানি নিষ্কাশন কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
কেশবপুরে বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কেশবপুরে বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন