ঢাকা |

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার ড.শীরিন শারমিন চৌধুরী। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তিনি মুক্তি পান। এসময়
তিনি সাদা একটি গাড়ীতে কারাগারের মুল ফটক দিয়ে বের হয়ে যান।
বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছাঃ কাওয়ালিন নাহার।
গণঅভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় আজ রোববার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শীরিন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসাইনের আদালত। 
উল্লেখ্য গত মঙ্গলবার ভোরে শীরিন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে এই মামলায় শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। 

স্টাফ রিপোর্টারঃ  এস এম মিলন 

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শার

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শার