স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
'সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আজ ২৮ এপ্রিল মঙ্গলবার এক আলোচনা সভা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান আবুল হাসনাত মোঃ আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, আমার কাছে মানুষ প্রচুর তদবির নিয়ে আসেন। আমি অনেকগুলো ফোন মাঝে মাঝে তদবিরের যন্ত্রনায় চিন্তা করি ধরবো কি ধরবো না। তদবিরে সেদিন খানিকটা বিরক্ত হয়ে এক ভদ্রমহিলাকে বলেছিলাম—“ মা রে আমার বাবার নাম হচ্ছে আইন, আর মায়ের নামও আইন। তাই যে যত শক্তিশালী তদবির করেননা কেন এই দুইটার বাইরে আমি যেতে পারবো না”। এখানে উপস্থিত বিচারকবৃন্দ ও আইনজীবীবৃন্দও যারা আইনের পেশার সঙ্গে আছেন এবং আইনের ভিত্তিতে বিচার করেন তাদেরও নিশ্চয়ই বাবা এবং মা দুজনেরই নাম আইন।
তিনি আরও বলেন, আইনগত সহায়তা দেবার ক্ষেত্রে আমরা যদি বেশি বেশি করে সবাইকে জানাতে পারি যে আপনার এই লিগাল এইড আইনি সুবিধা আছে। আপনি এভাবে মামলাটা রুজু করলে এই আইনি সহায়তা পাবেন। তাহলে দরিদ্র মানুষেরাও দ্রুত সুবিচার পাবেন। লিগ্যাল এইডের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা সালিশি ব্যবস্থা মাধ্যমে মানুষ সরকারি খরচে আইনি সুবিধা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে গাজীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজগন বক্তব্য রাখেন । এছাড়াও মহানগর দায়রা জজ শাহরিয়ার ইসলাম, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমান সহ জেলা ও মহানগরের জিপি ও পিপিরা বক্তব্য রাখেন।
SobuzBanlgadesh
.jpg)