এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাঝুখান এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। মঙ্গলবার ১৯ মে দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম সুনীল রবি দাস বলে জানা গেছে। তিনি ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। তার সঙ্গে থাকা একটি পরিচয়পত্র থেকে ওই যুবকের পরিচয় সনাক্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক রেললাইন ধরে অন্যান্য পথচারীদের সঙ্গে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেন আসতে দেখে প্রথমে তিনি লাইন থেকে নিচে নেমে যান। পরে হাতে থাকা একটি চিরকুট রেললাইনের পাশে ফেলে হঠাৎ দৌড়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিরকুটে লেখা ছিল " মিস ইউ অল, ক্ষমা করে দিও মা’। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।
SobuzBanlgadesh
.jpg)