গাজীপুরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু বিচারের দাবি
এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুর
গাজীপুর মহানগরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ভুক্তভোগী পরিবার স্থানীয় এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, পূর্বের একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় মেয়ের পরিবারের সদস্যরা বিভিন্ন সময় রাস্তাঘাটে দেখা হলে ছেলের পরিবারের সদস্যদের গালিগালাজ ও হুমকি দিয়ে আসছিল বলে দাবি করেন তারা।
পরিবারের সদস্যের দাবী, গালিগালাজ ও হুমকির বিষয়ে কথা বলতে গতকাল সন্ধ্যায় তারা মেয়ের পরিবারের বাসায় গেলে পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। হামলায় নারীসহ অন্তত পাঁচজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত টঙ্গী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, আমরা কোনো ঝামেলা চাই না। আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
SobuzBanlgadesh
.jpg)