নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগ থানাধীন খালপাড় এলাকায় এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মামা মো. গোফরান তুরাগ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম ফাবিহা আহম্মেদ শিফা (১৭)। সে উত্তরার বিআইটি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে শিফার মা তার অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে, তাদের অনুপস্থিতিতে দুই অজ্ঞাত ব্যক্তি বাসায় আসে। পরে শিফা তার মাকে জানায়, ওই ব্যক্তিরা তার সঙ্গে বন্ধুত্ব স্থাপনের উদ্দেশ্যে বাসায় এসেছিল।
পরিবারের অভিযোগ— গত ৩০ এপ্রিল ২০২৬ বিকাল সাড়ে ৫টার দিকে শিফা বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১ মে তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নম্বর- ৪৪।
এদিকে শিফার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তারা দ্রুত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
SobuzBanlgadesh
.jpg)