রোববার সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকায় ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বাংলাদেশের বিমান, পর্যটন ও প্রবাসী সেক্টরে বিশেষায়িত সাংবাদিকতা এবং শিল্পকেন্দ্রিক ধারাবাহিক কভারেজের মাধ্যমে পর্যটন প্রচার ও প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় "বেস্ট ট্যুরিজম প্রমোশন ইন মিডিয়া" ক্যাটাগরিতে এই পুরস্কার পায় প্রতিষ্ঠানগুলো I
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, সরকার পর্যটন খাতকে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তিতে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছে। তিনি জানান, বর্তমানে মোট জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় তিন শতাংশ হলেও আগামী কয়েক বছরের মধ্যে তা ৮ থেকে ৯ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার পর্যটনকে শুধু অর্থনৈতিক খাত হিসেবে নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের কার্যকর হাতিয়ার হিসেবেও বিবেচনা করে। এই লক্ষ্যে দেশের ১,৪৯৮টি পর্যটন আকর্ষণের উন্নয়ন ও প্রচারকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত পর্যটন মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
পরিকল্পনায় ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ধর্মীয় পর্যটন এবং সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মিল্লাত শিল্প সংশ্লিষ্টদের কাছ থেকে নীতি-সংস্কার প্রস্তাব আহ্বান করেন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে পর্যটন অবকাঠামো সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা পদক প্রদান করেন প্রতিমন্ত্রী।
প্রাথমিক পুরস্কার ক্যাটাগরি সমূহ
১। সেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর
২। সেরা ডোমেস্টিক ট্যুর অপারেটর
৩। সেরা আউটবাউন্ড ট্যুর অপারেটর
৪। সেরা আন্তর্জাতিক এয়ারলাইন্স
৫। সেরা দেশীয় এয়ারলাইন্স
৬। সেরা পর্যটক জাহাজ / ভেসেল
৭। সেরা পর্যটন পরিবহন সেবা প্রদানকারী
৮। সেরা ইকো-ট্যুরিজম বান্ধব রিসোর্ট
৯। সেরা আন্তর্জাতিক হোটেল
১০। বাংলাদেশে সেরা পর্যটন প্রচারকারী গণমাধ্যম
১১। বাংলাদেশে সেরা ট্যুরিজম একাডেমি
প্রাথমিক পুরস্কার ক্যাটাগরি সমূহ
১২। সেরা ট্যুরিজম টেক ও সফটওয়্যার ইনোভেশন
১৩। হসপিটালিটি লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড
SobuzBanlgadesh
.jpg)