ঢাকা |

গাজীপুরে বাসের নিচে অটোরিকশা চাপা পড়ে দুইজন নিহত , আহত ২

গাজীপুরে বাসের নিচে অটোরিকশা  চাপা পড়ে  দুইজন নিহত , আহত ২ ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় বৃহস্পতিবার ৪ জুন দুপুরে অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছে। এসময় আরও দুইজন আহত হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি বাসের সামনের অংশের নিচে ঢুকে গেলে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বাসের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সুত্রে জানাযায়, দুপুরে গাজীপুর বাসন বাইপাস এলাকায় একটি অটোরিকশা যাত্রী নিয়ে ভোগড়া বাইপাসের দিকে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা বিনিময় পরিবহনের একটি বাস অটোরিকশার উপরে উঠিয়ে দিলে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এসময় আরও দুইজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে অটোরিকশা কেটে বাসের নিচ থেকে  দুইজনের মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক ভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

গাজীপুরের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমাদের টিম এসে কাটার দিয়ে অটোরিকশা কেটে দুজনের মরদেহ বের করি। তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। আরও দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করে পুলিশকে খবর দিয়েছে।  
গাজীপুরের বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের  হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত দুটি বাস জব্দ করেছে পুলিশ। এছাড়াও যান চলাচল স্বাভাবিক 
করতে ট্রাফিক পুলিশ কাজ করছে।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, রাস্তায় অটোরিকশা অবাধে যাতায়াত করার কারনে প্রায়শই দুর্ঘটনা ঘটে। মহাসড়কে অটোরিকশা বন্ধ না করলে আরও প্রানহানী হতে পারে বলে তাদের ধারণা। 


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুরে বাসের নিচে অটোরিকশা  চাপা পড়ে  দুইজন নিহত , আহত ২

গাজীপুরে বাসের নিচে অটোরিকশা চাপা পড়ে দুইজন নিহত , আহত ২