ঢাকা |

গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ

পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দ ভাগাভাগি করে নিতে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ জুন গাজীপুর জেলা পুলিশ লাইন্সে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান। পুলিশ সুপার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় উৎসবের দিনগুলোতেও অনেকে পরিবারের সান্নিধ্য থেকে বঞ্চিত হন। তাই এ ধরণের আয়োজন সকল পুলিশ সদস্যের মাঝে কাজের ক্লান্তি দূর করে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং পারস্পরিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে। পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আগত শিল্পী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পরিবেশিত গান পুলিশ সদস্যদের মুগ্ধ করে।
 
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রীতিভোজ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে গাজীপুর জেলা পুলিশের এই বর্ণিল ও সফল আয়োজনের সমাপ্তি হয়।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিস

নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিস