ঢাকা |

"আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন"- ডিসি গাজীপুর

"আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন"- ডিসি গাজীপুর ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
স্টাফ রিপোর্টার 

বর্তমান সরকারের দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর জেলায় শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।  "আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন"- বলে কোনো রকম আনুষ্ঠানিকতার গণ্ডিতে আটকে না থেকে, চিরায়ত গ্রামীণ আবহে নিজ হাতে কোদাল তুলে নিয়ে গাজীপুরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া। 

এ কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন,গাজীপুর ও ঢাকা বন বিভাগের উদ্যোগে আজ ১৩ জুন গাজীপুর সদর উপজেলাস্থ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এবং সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে বিভিন্ন মৌসুমী ফলের চারা রোপণ করা হয়। একই সাথে নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: বশিরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, উপজেলা নির্বাহী অফিসার (সদর) মো: সাজ্জাত হোসেন, জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কালেক্টরেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
শ্রীপুরে করতোয়া কুরিয়ারে অর্ধ কোটি টাকার অবৈধ ভারতীয় কাপড় জব

শ্রীপুরে করতোয়া কুরিয়ারে অর্ধ কোটি টাকার অবৈধ ভারতীয় কাপড় জব