ঢাকা |

অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের অভিযান

অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের অভিযান ছবির ক্যাপশন :
header 3_728
অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের অভিযান

এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ

গাজীপুরে অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। গাজীপুর উন্নয়ন কতৃপক্ষ (গাউক) পরিকল্পনাবহির্ভূত নগরায়ণ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে। বুধবার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মেহেদী হাসানের নেতৃত্বে জয়দেবপুরের বুরুলিয়া এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় অভিযানে অংশ নেন গাজীপুর উন্নয়ন কতৃপক্ষ (গাউক) এর অথোরাইজ অফিসার জান্নাতুল নাইমা, ইন্সপেক্টর মুরাদ আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে জয়দেবপুরের বুরুলিয়া এলাকায় অনুমোদনহীন ও ভুয়া নকশায় নির্মিত ভবন চিহ্নিত করা হয়। অভিযান চলাকালে অনুমোদনহীন নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এ সময় সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়। 
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মেহেদী হাসান জানান, অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা শুধু নগর পরিকল্পনাকে ব্যাহত করে না, বরং জননিরাপত্তার জন্যও বড় ঝুঁকি তৈরি করে। তাই এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নগর পরিকল্পনাবিদদের মতে, পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও জরুরি। দ্রুত বর্ধনশীল নগরায়নের প্রেক্ষাপটে এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা: মাঠে ইশানের সেঞ্চুরির ঝড়, ব

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা: মাঠে ইশানের সেঞ্চুরির ঝড়, ব